Hi

১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরী

বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় রোববার (১৬ আগস্ট) সকালে পায়রা নদীতে গোসল করতে নেমে জুঁই (১৫) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। সে রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা জনি চৌধুরী ও তাছলিমা বেগমের মেয়ে এবং মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। ছুটিতে ঢাকা থেকে বরগুনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল সে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্যমতে, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে নদীতে গোসল করতে নামলে হঠাৎ জোয়ারের তীব্র স্রোতে সে নদীর গভীরে তলিয়ে যায়। সাঁতার না জানায় মুহূর্তের মধ্যেই সে চোখের আড়ালে চলে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার তৎপরতা সম্পর্কে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারবেজ জানান, বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিশোরীকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

রোববার (১৬) আগস্ট সকালে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় স্বজনদের সঙ্গে নদীতে গোসল করার সময় জোয়ারের স্রোতে তলিয়ে যায় সে।

স্বজনরা জানান, ছুটিতে ঢাকা থেকে বরগুনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল জুঁই।

স্থানীয়রা জানান,তাৎক্ষণিকভাবে নদীতে নেমে জুঁইকে খুঁজতে শুরু করেন।

খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ: ১০ বছর পর মামলার বড় রায়

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বরগুনায় পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরী

আপডেট : ০৩:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬