Hi

০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাথমিকভাবে দেশের চা শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এক কর্মসূচি শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সমাজকল্যাণ মন্ত্রী এ. জেড. এম জাহিদ হোসেন। মন্ত্রী জানান, সরকার দেশের নিবন্ধিত ১ লাখ ৩০ হাজার চা-বাগান শ্রমিকের প্রত্যেককেই রেইনকোট দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরের বিভিন্ন কর্মসূচিতে প্রবল বৃষ্টির মধ্যেও চা-শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সেই সময় বৃষ্টিতে ভিজে চা পাতা উত্তোলনের সময় শ্রমিকদের চরম ভোগান্তির বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। তাদের কষ্ট লাঘব করতেই তিনি রেইনকোট দেওয়ার এই বিশেষ পরিকল্পনা গ্রহণ করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন বেসরকারি করপোরেট প্রতিষ্ঠানের সহায়তায় সরকার এই ২০ হাজার রেইনকোট সংগ্রহ করেছে।

মঙ্গলবার সচিবালয়ে প্রতীকী হিসেবে ১০ জন শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাজকল্যাণ মন্ত্রী আরও জানান, আগামী দুইদিনের মধ্যেই মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জের চা-শ্রমিকদের কাছে স্থানীয় সংসদ সদস্য এবং মালিক-শ্রমিক প্রতিনিধিদের মাধ্যমে এই রেইনকোটগুলো পৌঁছে দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সকল চা শ্রমিককে এই সুবিধার আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।

জনপ্রিয়

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না বাবর আজমের

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট : ০৭:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬