Hi

০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বদলে যাচ্ছে বাংলাদেশ জেলের নাম: নতুন আইনের খসড়া প্রস্তুত

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন জানিয়েছেন, ‘বাংলাদেশ জেল’-এর নাম পরিবর্তন করে ‘কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস’ করার উদ্যোগ নেয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আধুনিক কারা ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে কারা বিভাগের আইন ও বিধিবিধান যুগোপযোগী করা হচ্ছে। এ লক্ষ্যে ‘কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস অ্যাক্ট’-এর খসড়া প্রণয়ন করে অনুমোদনের জন্য পেশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আগে-পরে হামলা, ভাঙচুর ও বিদ্রোহের সুযোগে ৫টি কারাগার থেকে মোট ২ হাজার ২৪৭ জন বন্দি পালিয়ে যায় এবং বিপুল অস্ত্র-গোলাবারুদ লুট হয়। এর মধ্যে শুধু নরসিংদী কারাগার থেকেই ৮২৬ জন বন্দি পালিয়েছিলেন। এ পর্যন্ত ১ হাজার ৫৮৭ জন গ্রেপ্তার বা আত্মসমর্পণ করলেও ৬৯০ জন এখনো পলাতক। পলাতকদের মধ্যে ১৬৬ জনের পূর্ণাঙ্গ তথ্য এখনো শনাক্ত করা যায়নি।

কারাগারের নিরাপত্তা সুদৃঢ় করতে দীর্ঘদিন ধরে চলা জনবল সংকট নিরসনে নতুন করে ১ হাজার ৮৯৯টি পদ অনুমোদন করা হয়েছে বলেও কারা মহাপরিদর্শক নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বদলে যাচ্ছে বাংলাদেশ জেলের নাম: নতুন আইনের খসড়া প্রস্তুত

আপডেট : ০৬:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬