Hi

০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেক্ষাপট: রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করে মিয়ানমার যে বিবৃতি দিয়েছে, তার সঙ্গে বাংলাদেশ সরকার একমত নয় বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পর বিকেলে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শনিবার মিয়ানমারের দেওয়া ওই বিবৃতির সঙ্গে আমরা কোনোভাবেই একমত নই। রোহিঙ্গাদের নিজস্ব জাতিগত পরিচয় রয়েছে এবং সেই পরিচয় নিয়েই তারা নিজ দেশে ফিরে যাবে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, মিয়ানমারের ডিজির সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনা হয়েছে এবং তিনি সরকারের সঙ্গে কথা বলে প্রত্যাবাসন কার্যক্রম দ্রুত করার আশ্বাস দিয়েছেন।

শামা ওবায়েদ আরও বলেন, মিয়ানমার সরকারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে। কারণ আমরা দ্রুততম সময়ের মধ্যে এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে চাই। শুধু সার্জিও গোরেই নয়, মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফর করেছিলেন, তখন চীন সরকারও আমাদের অত্যন্ত দৃঢ়ভাবে আশ্বস্ত করেছিল যে তারাও মিয়ানমারের ওপর যথেষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করবে।

গত শনিবার মিয়ানমারের দেওয়া বিবৃতিতে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক চাপ নয়, বরং দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সমাধানের কথা বলা হয়। এ বিষয়ে ঢাকা কেন তাৎক্ষণিক প্রতিবাদ করেনি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সবকিছু ঘোষণা দিয়ে প্রতিবাদ করলেই সমাধান আসবে, বিষয়টি এমন নয়। কূটনৈতিক কৌশলের মাধ্যমে প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়াই এখন সরকারের মূল লক্ষ্য।

জনপ্রিয়

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না বাবর আজমের

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

প্রেক্ষাপট: রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ

আপডেট : ০৮:৩১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬