ওমানের রাজধানী মাস্কাটে এক প্রবাসীর কাছ থেকে ১৮ হাজার ওমানি রিয়াল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন এশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। ভুক্তভোগী এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের ভাষ্যমতে, ঘটনার দিন রাস্তায় ওই প্রবাসীকে গতিরোধ করে ছিনতাইকারী চক্রটি। তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেয় এবং ভুক্তভোগীর কাছে পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র দাবি করে। একপর্যায়ে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক কাছে থাকা ১৮ হাজার রিয়াল ছিনিয়ে নিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। একপর্যায়ে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক কাছে থাকা ১৮ হাজার রিয়াল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ওই চক্রটি।
অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে নামে মাস্কাট পুলিশ। দ্রুততম সময়ের মধ্যে চক্রের দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তৃতীয় ব্যক্তি ঘটনার পরপরই ওমান ত্যাগ করে অন্য দেশে পালিয়ে যায়। পরবর্তীতে আন্তর্জাতিক সহযোগিতায় তাকেও শনাক্ত করে দেশে ফিরিয়ে আনা হয় এবং আইনের আওতায় সোপর্দ করা হয়। এ ঘটনার পর থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। কারো পরিচয় নিয়ে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রকৃত পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত অপরিচিত কাউকে নগদ অর্থ বা মূল্যবান সামগ্রী হস্তান্তর না করার জন্য কঠোরভাবে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
রিপোর্টার নাম: 
























