Hi

০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ৫১ লাখ টাকার সিগারেট ও আইফোন জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআইয়ের বিশেষ তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সোমবার সকাল ৯টা ১৪ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে এই অভিযান চালানো হয়।

অভিযানে তিন যাত্রীর কাছ থেকে এবং পরিত্যক্ত অবস্থায় মোট ১ হাজার ৮০২ কার্টুন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন উদ্ধার করা হয়েছে। জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে প্লাটিনাম, মন্ড ও ইএসএসই লাইট ব্র্যান্ড। এই ঘটনায় জড়িত তিন যাত্রী হলেন মঈনুল আবদীন, আব্দুল মান্নান ও নুরুল আলম রিয়াদ। উদ্ধারকৃত পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা।

আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত পণ্য হওয়ায় এবং ব্যাগেজ সুবিধার অতিরিক্ত মোবাইল ফোন বহন করায় এগুলো ডিএম মূলে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত সব পণ্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

২০২৭ সালের হজ: আবাসন ব্যবস্থাপনায় নতুন নিয়ম ও শ্রেণিবিন্যাস চালু করল সৌদি আরব

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

চট্টগ্রাম বিমানবন্দরে ৫১ লাখ টাকার সিগারেট ও আইফোন জব্দ

আপডেট : ০৫:৩৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬