পশ্চিমবঙ্গ উপকূল ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি বর্তমানে ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকালে প্রকাশিত এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে। আবহাওয়া পরিস্থিতির এই পরিবর্তনের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্রে চলাচলকারী জেলেদের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়েছে।
রিপোর্টার নাম: 























