Hi

০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইস্কাটনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে সাদিক কায়েম

রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ের পাশে রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে। শনিবার সকালে ইস্কাটন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মো. সামছুল আলম সুমন ক্যাম্পটির উদ্বোধন করেন। সোসাইটির চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর কাউন্সিলর প্রার্থী আবদুস সাত্তার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

দিনব্যাপী চলা এই ক্যাম্পে মেডিসিন, গাইনী, শিশু, চর্ম ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্যানেল স্থানীয় প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করেন। রোগীদের বিনামূল্যে শারীরিক পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্রও বিতরণ করা হয়। এতে স্থানীয় ৫ শতাধিক নারী-পুরুষ ও শিশু চিকিৎসা সেবাগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে আবদুস সাত্তার সুমন বলেন, স্থানীয় বাসিন্দাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে রমনা সমাজকল্যাণ সোসাইটি ধারাবাহিকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে। এছাড়া জনগণের স্বাস্থ্য সুরক্ষার বৃহত্তর স্বার্থে সংস্থাটি নিয়মিত মশক নিধন ও বর্জ্য অপসারণ কার্যক্রমও পরিচালনা করছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে। এই কার্যক্রম আগামীতে আরো জোরদার করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রমনা সমাজকল্যাণ সোসাইটির সেক্রেটারি আতিকুর রহমান, ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র এবং বিশিষ্ট চিকিৎসক ডা. তোফাজ্জল হোসেন। স্থানীয় স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখার লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পটি এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

জনপ্রিয়

ফু-ওয়াংসহ চারটি বারে বিশেষ অভিযান চালাচ্ছে এনবিআর

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ইস্কাটনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে সাদিক কায়েম

আপডেট : ০৭:১১:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬