ঢাকার সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের তথ্যের ভিত্তিতে একটি চারতলা ভবন ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও স্থানীয় থানা পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার পর থেকে বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানের সময় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ওই এলাকা থেকে সাংবাদিকসহ সাধারণ মানুষকে সরিয়ে দেয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, অভিযানে ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো প্রকৃত বিস্ফোরক কি না, তা যাচাই করতে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটকে তলব করা হয়েছে।
পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে যে, ঘটনাস্থল থেকে ককটেলসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। বর্তমানে ভবনটি ঘিরে রেখে সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে সিটিটিসি ও সাভার মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার পর বাড়িটির সামনে অবস্থান নিয়ে সিটিটিসি সদস্যরা বাড়িটি ঘিরে ফেলেন বলে জানান স্থানীয়রা।
সেখানে সন্ত্রাসীরা অবস্থান করছে বলে জানান তিনি।
এছাড়া শ্যামপুর এলাকায় এক ব্যক্তির বাড়ি ঘিরে রাখা হয়েছে।
রিপোর্টার নাম: 






















