Hi

০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় মারামারির ঘটনায় কুশল মেন্ডিসের কোচ সুমিথ ফার্নান্দোর মৃত্যু

শ্রীলঙ্কান ক্রিকেটের পরিচিত মুখ এবং উইকেটকিপার-ব্যাটসম্যান কুশল মেন্ডিসের শৈশবের কোচ সুমিথ ফার্নান্দো এক অনাকাঙ্ক্ষিত মারামারির ঘটনায় প্রাণ হারিয়েছেন। ৬২ বছর বয়সী এই কোচ ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবে কিউরেটর হিসেবে কর্মরত ছিলেন। গত ৮ আগস্ট ক্লাবের মাঠে এক বিরোধের ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাঁকে কলম্বোর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শ্রীলঙ্কার ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় অনুশীলনের সময় তরুণ ক্রিকেটারদের পানি পান করা নিয়ে। একদল তরুণ ক্রিকেটার পানির ট্যাপের কাছে গিয়ে দেখেন সেখানে কোনো পানি নেই। এ নিয়ে খেলোয়াড় ও ক্লাবের কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কিউরেটর সুমিথ ফার্নান্দো সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পুলিশ জানিয়েছে, এই পর্যায়ে দুই খেলোয়াড়ের সঙ্গে মারামারির ঘটনা ঘটে, যেখানে ফার্নান্দো আঘাতপ্রাপ্ত হন।

ঘটনায় ১৭ বছর বয়সী এক স্কুল ক্রিকেটারের জড়িত থাকার অভিযোগ উঠেছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ‘শ্রীলঙ্কা মিরর’ জানিয়েছে, সিনেম্যান গার্ডেনস থানার পুলিশ অভিযুক্ত ওই কিশোরকে গ্রেপ্তার করেছে। গত ১১ আগস্ট তাকে কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত প্রবেশন ও শিশুকল্যাণ অধিদপ্তরের তত্ত্বাবধানে রাখার নির্দেশ দিয়েছেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মাঠে প্রশিক্ষণরত একদল ক্রিকেটার পানি না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে যে, ক্লাবের এক কর্মী ওই ১৭ বছর বয়সী ক্রিকেটারকে মারার চেষ্টা করলে সে পাল্টা আঘাত করে। এই বিশৃঙ্খলার মধ্যেই সুমিথ ফার্নান্দো গুরুতর আহত হন। স্কুল ক্রিকেটে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করা ফার্নান্দো কুশল মেন্ডিসসহ অনেক প্রতিভাবান ক্রিকেটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

খেলোয়াড়দের মারমারিতে জড়িয়ে পড়ার একটি ঘটনায় মারা গেছেন ৬২ বছর বয়সী সুমিথ ফার্নান্দো।

গত ৮ আগস্ট বিরোধের ঘটনার পর ফার্নান্দোকে হাসপাতালে নেওয়া হয় এবং গত মঙ্গলবার তিনি মারা যান।

ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, অনুশীলরত তরুণ ক্রিকেটারদের একটি দল খাওয়ার পানি আনতে গিয়ে দেখে, কোনো সাপ্লাইয়ের পানি নেই।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

শ্রীলঙ্কায় মারামারির ঘটনায় কুশল মেন্ডিসের কোচ সুমিথ ফার্নান্দোর মৃত্যু

আপডেট : ০২:০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬