Hi

০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিসভায় নবম জাতীয় পে-স্কেল অনুমোদন: সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। মূল্যস্ফীতি ও বাজেটের ওপর চাপ সামলাতে নতুন এই বেতন কাঠামো আগামী দুই অর্থবছরে মোট চার ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।

নতুন বেতন কাঠামোয় সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। এর ফলে গ্রেড-১ পর্যায়ের কর্মকর্তাদের জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ২০ হাজার টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার ভিত্তিতে এই বাস্তবায়নের কৌশল চূড়ান্ত করা হয়েছে, যেখানে সরকারি কর্মচারীদের চাহিদার পাশাপাশি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নতুন পে-স্কেল নিয়ে একটি বিশেষ বৈঠক করেন। ওই বৈঠকে নতুন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং সরকারি কোষাগারের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মন্ত্রিসভায় নবম জাতীয় পে-স্কেল অনুমোদন: সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

মন্ত্রিসভায় নবম জাতীয় পে-স্কেল অনুমোদন: সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা

আপডেট : ০৯:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬