বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগের দিনই নিজেদের চূড়ান্ত একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ডারউইনের মারারা স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে কোনো চমক রাখেনি অজিরা। দলের নিয়মিত ও অভিজ্ঞ ক্রিকেটারদের ওপরই আস্থা রেখেছেন তারা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া তাদের পূর্ণ শক্তির পেস আক্রমণ নিয়ে মাঠে নামছে। অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে বোলিং ইউনিটে থাকছেন দুই অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। স্পিন আক্রমণের মূল দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ নাথান লায়ন। তবে একাদশে জায়গা পাননি স্কট বোল্যান্ড ও জশ ইংলিশ।
অস্ট্রেলিয়ার ঘোষিত একাদশ: জেক ওয়েদারল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজেলউড। ব্যাটিং অর্ডারে ট্রাভিস হেডের সঙ্গে ইনিংস ওপেন করবেন জেক ওয়েদারল্ড এবং তিন নম্বরে দেখা যাবে মার্নাস লাবুশেনকে।
রিপোর্টার নাম: 

















