Hi

০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

বুধবার (১৯ আগস্ট) দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। তিনি বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে অভিহিত করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে ড. খলিলুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কাতারের নেতৃত্বের কাছে শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কাতারের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ড. খলিলুর রহমান উল্লেখ করেন যে, কাতারের এই ভূমিকা কেবল ওই অঞ্চলের জন্যই নয়, বরং এর বাইরেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে উষ্ণ অভিনন্দন জানান শেখ মোহাম্মদ। তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে কাতারের পূর্ণ সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আলোচনার এক পর্যায়ে ড. খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কাতারের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গেও বৈঠক করেন, যেখানে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই বৈঠকগুলোতে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

রিয়াল তারকাদের সতর্কবার্তা দিলেন মরিনহো: মাঠে প্রমাণ দিতে হবে সবাইকে

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

আপডেট : ০২:২৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬