Hi

০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণার আটপাড়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

নেত্রকোণার আটপাড়া উপজেলায় বজ্রপাতে নাইম মিয়া (১৬) নামে এক কিশোরের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম ওই গ্রামের আলামিন মিয়ার ছেলে এবং সে এবার স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয়দের ভাষ্যমতে, সকালে বাড়ির পাশের হাওরে গবাদি পশুর জন্য কচুরিপানা সংগ্রহ করতে গিয়েছিল নাইম। ওই সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। একপর্যায়ে হাওরের পানিতে থাকা অবস্থায় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে কচুরিপানার মধ্যে পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। স্বজনরা তাকে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

রিয়াল তারকাদের সতর্কবার্তা দিলেন মরিনহো: মাঠে প্রমাণ দিতে হবে সবাইকে

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নেত্রকোণার আটপাড়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

আপডেট : ০২:৪৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬