নারীদের যথাযথভাবে এগিয়ে নেওয়া ছাড়া বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব নয়। শনিবার রাজধানীর ধানমন্ডির বিএমআই প্রাঙ্গণে আয়োজিত জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিটের সমাপনী ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে নারী উদ্যোক্তাদের সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে। আজ শনিবার (৭ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে বিএমআই প্রাঙ্গণে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিটের সমাপনী ও সম্মাননা প্রধান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বিশ্বজুড়ে থাকা বাংলাদেশের বিভিন্ন মিশনে দেশি নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যগুলো প্রদর্শনের ব্যবস্থা করা হবে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের প্রসারে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যগুলো প্রধান মাধ্যম হিসেবে কাজ করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর শুরু হওয়া এই তিন দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬০ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের ৮ বিভাগের ৮ জন সফল উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। পরে প্রতিমন্ত্রী মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন উদ্যোক্তাদের স্টল ঘুরে দেখেন।
রিপোর্টার নাম: 






















