ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার মুখে পড়ে রাশিয়ার জ্বালানি খাত বড় ধরনের সংকটের সম্মুখীন হয়েছে। দেশটির বিভিন্ন তেল শোধনাগার ও ডিপো ক্ষতিগ্রস্ত হওয়ায় অভ্যন্তরীণ বাজারে জ্বালানির তীব্র ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে রাশিয়া এখন ভারতসহ বিভিন্ন দেশ থেকে পরিশোধিত জ্বালানি আমদানি করছে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, রাশিয়া যে জ্বালানি আমদানি শুরু করেছে, তা দেশটির সরকারও নিশ্চিত করেছে। শিল্প খাতের তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভারত থেকে অন্তত একটি পেট্রোলের চালান রাশিয়ার অভ্যন্তরীণ বাজারে পৌঁছেছে। জাহাজ চলাচলের তথ্যেও এই আমদানির সত্যতা পাওয়া গেছে।
জ্বালানি আমদানির বিষয়ে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বুধবার বিষয়টি স্বীকার করেছেন। তবে ঠিক কী পরিমাণ জ্বালানি আমদানি করা হচ্ছে বা কোন কোন দেশ থেকে তা আনা হচ্ছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ওমানের পতাকাবাহী একটি ট্যাংকার পোর্ট সাইদের কাছে সমুদ্রে ‘শিপ-টু-শিপ’ পদ্ধতিতে প্রায় ৬৮ হাজার টন পেট্রোল সংগ্রহ করে। এই পেট্রোল ভারতের ভাদিনার বন্দরে ‘অগ্নি’ নামের একটি ট্যাংকারে তোলা হয়েছিল। জাহাজ চলাচলের তথ্য বলছে, আগস্টের শুরুতে ট্যাংকারটি রাশিয়ার আর্কটিক বন্দর ভিতিনোতে জ্বালানি খালাস করে।
শিল্প খাতের তথ্য অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যে ভারত থেকে আরও অন্তত দুটি পেট্রোলের চালান রাশিয়ার বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। শুধু ভারত নয়, বেলারুশ ও কাজাখস্তান থেকেও রেলপথে পেট্রোল আমদানির ব্যবস্থা করছে মস্কো। পাশাপাশি এশিয়া থেকে ডিজেল আমদানিও শুরু করেছে দেশটি।
রাশিয়ার বৃহত্তম রাষ্ট্রীয় তেল কোম্পানি রোসনেফট জানিয়েছে, জ্বালানি সংকট তীব্র হওয়ায় দেশজুড়ে তাদের সব ফিলিং স্টেশনে গ্রাহকপ্রতি সর্বোচ্চ ৩০ লিটার পেট্রোল কেনার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। রয়টার্সের প্রত্যক্ষদর্শী ও জ্বালানি সরবরাহকারীদের তথ্যমতে, মস্কোর বিভিন্ন স্টেশনে এই বিধিনিষেধ কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য যে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে রুশ তেল কম দামে বিক্রি করতে হচ্ছে। এর ফলে ভারত রাশিয়ার তেলের অন্যতম বড় ক্রেতায় পরিণত হয়েছে। তবে সাম্প্রতিক এই ঘটনা দুই দেশের জ্বালানি সম্পর্কের ক্ষেত্রে নতুন এক সমীকরণ তৈরি করেছে।
রাশিয়া বিশ্বের অন্যতম বড় জ্বালানি রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও যুদ্ধের প্রভাবে তাদের পরিশোধন সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় বাহিনীর এই অভিযান শুধু মূল ভূখণ্ডেই নয়, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াতেও জ্বালানি সংকট তৈরি করেছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: সরাসরি / রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: রাষ্ট্রপতিকে শপথ পড়ানো নিয়ে জটিলতা, আইন মন্ত্রণালয়ের যে মত। প্রতিবেদনে যোগ করা তথ্য: বিয়ের নামে পাচার / ‘অভিশপ্ত নরক থেকে ফিরেছি’: চীনে পাচার হওয়া এক নারীর অভিজ্ঞতা। প্রতিবেদনে যোগ করা তথ্য: ইরানের নতুন কৌশল ট্রাম্পের জন্য অশনি সংকেত। প্রতিবেদনে যোগ করা তথ্য: গত কয়েক মাস থেকে রাশিয়ার রিফাইনারিগুলোতে ড্রোন হামলার চালাচ্ছে ইউক্রেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: ইউক্রেনকে ড্রোন দেওয়া নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল রাশিয়া। প্রতিবেদনে যোগ করা তথ্য: এতদিন ভারত ছিল রুশ তেলের অন্যতম বড় ক্রেতা; সাম্প্রতিক ঘটনাগুলো সেই সম্পর্কের প্রবাহে নতুন এক চিত্র তুলে ধরছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: যে লক্ষ্য নিয়ে রাশিয়া সফরে গেলেন মিন অং হ্লাইং।
রিপোর্টার নাম: 
























