Hi

০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ এখনো তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়ে এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম। রবিবার (১৬ আগস্ট) এক ব্রিফিংয়ে তিনি জানান, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলমান থাকলেও প্রধানমন্ত্রীর সফরের তারিখ এখনো চূড়ান্ত করা সম্ভব হয়নি।

মুখপাত্র আরও জানান, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। এছাড়া শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তরের বিষয়েও ভারতের কাছে আবেদন করা হয়েছে এবং ঢাকা এখন ভারতীয় কর্তৃপক্ষের উত্তরের অপেক্ষায় রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্যমতে, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা রক্ষা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল বাংলাদেশ। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ অব্যাহত রাখবে।

জনপ্রিয়

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ এখনো তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট : ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬