Hi

০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হাম ও উপসর্গে আরও চারজনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চারজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, একই সময়ে নতুন করে আরও এক হাজার ২৪২ জন নিশ্চিত ও সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই উপসর্গজনিত কারণে তিনজনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে আরও একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। হাম ও হামের উপসর্গে রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৪ হাজার ৮৪ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৬২৩ জনের শরীরে। এ সময়ের মধ্যে হাম ও এর উপসর্গে মোট এক হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে; যার মধ্যে ১০২ জন নিশ্চিত হামে এবং এক হাজার ১২ জন উপসর্গ নিয়ে মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক লাখ ৭২ হাজার ২১ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন।

জনপ্রিয়

ফু-ওয়াংসহ চারটি বারে বিশেষ অভিযান চালাচ্ছে এনবিআর

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

দেশে হাম ও উপসর্গে আরও চারজনের মৃত্যু

আপডেট : ০৬:১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬