Hi

০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাগো নিউজের সহ-সম্পাদক সাজিদ হাসানের বাবা শহীদুল হাসান আর নেই

জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজের আন্তর্জাতিক ডেস্কের সহ-সম্পাদক সাজিদ হাসানের বাবা শহীদুল হাসান লিটন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে কুষ্টিয়া সদর উপজেলার অর্ন্তগত নিজ গ্রাম পূর্ব আব্দালপুরে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন শহীদুল হাসান লিটন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের প্রিয় মানুষটির আকস্মিক এই প্রয়াণে স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

পরে মঙ্গলবার বিবাদীর পর নিজ গ্রামে জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। উল্লেখ্য, শহীদুল হাসানের বড় ছেলে প্রায় দুই বছর আগে মারা যান। ছোট ছেলে সাজিদ হাসান সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে ঢাকায় পেশাগত দায়িত্ব পালন করছেন।

এদিকে, সহকর্মী সাজিদ হাসানের বাবার আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাগো নিউজ পরিবার। সংবাদমাধ্যমটির সম্পাদক কে. এম. জিয়াউল হক এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনও সাজিদ হাসানের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

জনপ্রিয়

কলম্বিয়ায় প্রলয়ঙ্করী ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪ জনে, উদ্ধারকাজ অব্যাহত

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

জাগো নিউজের সহ-সম্পাদক সাজিদ হাসানের বাবা শহীদুল হাসান আর নেই

আপডেট : ০৩:৪৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬