Hi

১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘আপনারা অর্থনীতিতে মস্ত বড় অবদান রাখছেন।’ দেশের অর্থনীতি বিধ্বস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতি এখন অনেকটাই স্বস্তির জায়গায় ফিরেছে। সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে চেষ্টা করেছি প্রবাসীদের সঙ্গে আলোচনা করতে, তাদের কথাগুলো শুনতে। আপনাদের অনেক অভিযোগ রয়েছে, অভিযোগ রয়েছে যা ন্যায্য।’ তিনি জানান, সরকার এই সমস্যাগুলো সমাধানের জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং প্রবাসীদের ভোগান্তি কমাতে জটিলতা নিরসনের চেষ্টা চলছে। পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে এবং সরকারি সকল সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামে একটি উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে এক প্ল্যাটফর্মে যুক্ত করতে একটি বিশেষ অ্যাপ তৈরির কাজও চলমান রয়েছে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। আমি ইতোমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছি। এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে। আশা করছি, এবার আপনাদের নতুন অভিজ্ঞতা হবে। আপনারা সবাই ভোটার হবেন, ভোট দেবেন। নির্বাচন কমিশনারের সাথে আমরা এ বিষয়ে আলোচনা করেছি এবং তারা প্রস্তুতি নিচ্ছেন।’ তিনি প্রবাসীদের দেশের উন্নয়নের অংশীদার হিসেবে অভিহিত করে তাদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে আশ্বস্ত করেন।

সভায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, দূতাবাসে জনবল বাড়ানো, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালু, অনিয়মিত প্রবাসীদের নিয়মিতকরণ এবং বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সভায় বিভিন্ন পেশা, শ্রেণি, সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। প্রবাসীদের এই মতবিনিময় সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোস্তাফিজুর রহমান মোস্তফা ও মোহাম্মদ সাগর। এই সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ক্যাম্প অফিস: ১১/৫ কলাবাগান, ঢাকা, ১২০৫; ইমেইল: info@.com অথবা ফোন: +88 01715 800 701 নম্বরে।

জনপ্রিয়

দিনাজপুরে ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ ও সরঞ্জাম দিল বিজিবি

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

আপডেট : ১২:০০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬