Hi

০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের মাকে দিয়ে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে ছাত্রলীগ নেতা

রাজধানীর মিরপুর এলাকায় বিএনপিকে জড়িয়ে পরিকল্পিত প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নিজের মাকে ব্যবহার করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন রূপনগর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব মাতবর নীরব।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ও সংবাদ ছড়িয়ে পড়ে, যেখানে রুপনগর থানা যুবদলের সদস্য সচিব হাদিউল ইসলাম রাজিব, স্বেচ্ছাসেবক দলের নেতা রবিউল করিম বাবু, সাজেদুল আলম টুটুল ও রওশন হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ আনা হয়। অভিযোগকারী হিসেবে সেখানে ‘মিসেস বিথী’ নামের এক নারীর নাম উল্লেখ করা হয়।

তবে অনুসন্ধানে জানা যায়, Poster K Tex Enterprise নামের প্রতিষ্ঠানে ‘মিসেস বিথী’ নামে কোনো মালিক, অংশীদার বা শেয়ারহোল্ডার নেই। প্রতিষ্ঠানটির পাবলিক রিলেশন অফিসার মো. কবির জানান, তাদের মালিকানা বা পরিচালনা পরিষদের তালিকায় ওই নামের কেউ নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, রূপনগর এলাকায় বিথী নামে এক নারী রয়েছেন, যিনি দীর্ঘদিন ধরে ধরা ছোয়ার বাইরে থেকে মাদক ব্যবসা ও মানব পাচারের সঙ্গে জড়িত বলে এলাকায় পরিচিত। অনুসন্ধানে আরও জানা যায়, তার স্বামীর নাম মোমিন এবং ছেলে আইয়ুব মাতবর নীরব।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগ নেতা হিসেবে প্রভাব খাটিয়ে নীরব ওই গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নীরব আত্মগোপনে চলে গেলে তার বাবা মোমিন সেই ব্যবসার নিয়ন্ত্রণ নেন।

কয়েক মাস আগে শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটে। স্থানীয়দের অভিযোগ, মোমিন সড়ক দখল করে গার্মেন্টসের ঝুট রাখতেন, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। পরে স্থানীয়রা বিষয়টি বিএনপি নেতাকর্মীদের জানালে তারা রাস্তা দখল করে ঝুট না রাখার অনুরোধ করেন।

এর জের ধরেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিত অভিযোগ দায়ের করা হয় বলে দাবি সংশ্লিষ্টদের। অভিযোগ রয়েছে, আইয়ুব মাতবর নীরবের পরামর্শে তার মা রূপনগর থানা ও ডিসি অফিসে লিখিত অভিযোগ দেন এবং পরে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রওশন হাসান বলেন, অত্র এলাকায় কোনো ধরনের অনৈতিক বা দখলবাজির কর্মকাণ্ডে আমাদের সম্পৃক্ততা নেই। আমরা শুধু জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ না করার অনুরোধ জানিয়েছিলাম।

আরো পড়ুন : মাদক স্পট নিয়ন্ত্রণে দাপুটে সম্রাজ্ঞীরা

রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজেদুল আলম টুটুল বলেন, একটি চক্র আগে যেমন আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে, এখনও একইভাবে অপপ্রচার চালাচ্ছে। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।

এ বিষয়ে রূপনগর থানা যুবদলের সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম রাজিব বলেন, আমাদের কোনো নেতাকর্মী দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়। পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চলছে।

আরো পড়ুন : অপ্রতিরোধ্য পল্লবীর মাদক সাম্রাজ্য

অভিযোগে নাম আসা পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রবিউল করিম বাবু বলেন, আমাদের রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে। আমরা ইতোমধ্যে আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। খুব দ্রুতই প্রকৃত ঘটনা সবার সামনে আসবে বলে আশা করছি।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

নিজের মাকে দিয়ে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে ছাত্রলীগ নেতা

আপডেট : ০১:৩২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬