Hi

০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শপিং কমপ্লেক্সে অগ্নিকান্ড

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় খদ্দর বাজার শপিং কমপ্লেক্স নামে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বাণিজ্যিক ভবনটির উপরের তলায় গোডাউন হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে জিরো পয়েন্ট ও গুলিস্তান সংলগ্ন এলাকা। নিচতলার মার্কেটগুলোতে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং রাস্তায় মানুষের ভিড় থাকায় শুরুতে পানির উৎস পেতে বেগ পেতে হলেও কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

তবে অগ্নিকান্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন গুলিস্তান সিদ্দিক বাজার ফায়ার স্টেশন।

জনপ্রিয়

গ্র্যামি ওয়েবসাইট থেকে বিটিএসের পরিবেশনার ভিডিও অপসারণ ঘিরে তীব্র বিতর্ক ও আন্তর্জাতিক সংগীত অঙ্গনে আলোচনা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

শপিং কমপ্লেক্সে অগ্নিকান্ড

আপডেট : ০৮:৩৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫