Hi

০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইয়ের হাতে ভাই খুন

নোয়াখালীর বেগমগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই হারুনুর রশিদের হাতে খুনের শিকার হয়েছে বড় ভাই আবু বকর ছিদ্দিক(৬৪)। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধায় বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) এম এ বারী বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে মঙ্গলবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামের ছেলামত উল্যাহর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই হারুনুর রশিদ পালাতক।

সূত্র জানায়, ছোট ভাই হারুনুর রশিদের সাথে বড় ভাই আবু বকর ছিদ্দিকের সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো। এর জের ধরে মঙ্গলবার সকালে বাড়ির সামনে একা পেয়ে ছোট ভাই হারুনুর রশিদ বড় ভাই আবু বকর ছিদ্দিককে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্বজনরা ছিদ্দিককে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে আবু বকর ছিদ্দিকের মৃত্যুতে এলাকায় ও পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আবু বকর ছিদ্দিকের পুত্র ফয়সাল জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আমার চাচা দীর্ঘদিন থেকেই আমাদেরকে হুমকি দিচ্ছিলো। আমরা আমার বাবার হত্যাকারীর বিচার চাই।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) এম এ বারী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ১০:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫