Hi

০১:২৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে গাজায় ঝরলো আরও ৬০ প্রাণ

  • ডেস্ক সংবাদ
  • আপডেট : ০২:১২:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৮ জন দেখেছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রেখেছে। প্রতিনিয়ত এসব হামলায় ঝরছে ফিলিস্তিনীদের তাজা প্রাণ। এছাড়াও আহত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে হাজারো মানুষ। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, একদিনেই প্রাণ হারিয়েছেন আরও ৬০ জন। এছাড়াও একই সময়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪২ জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হামলায় এমন ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছে।

তবে বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসস্তূপের তলায় অনেকের মরদেহ চাপা পড়েছে এবং প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জামের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার পর গাজায় ইসরায়েলি বাহিনীর গত দুই বছরের অভিযানে মোট নিহত সংখ্যা ৬৫ হাজার ৫৪৯ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জনে পৌঁছেছে।

এছাড়া গত ২৭ মে থেকে যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য ও ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। শুক্রবার ত্রাণ নিতে গিয়ে ৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢ়ুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে।

জনপ্রিয়

সন্দ্বীপে ১৩ লাখ টাকার সেচ প্রকল্প অচল: কৃষকদের হাহাকার

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

একদিনে গাজায় ঝরলো আরও ৬০ প্রাণ

আপডেট : ০২:১২:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫