Hi

১০:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৭:০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ জন দেখেছে

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসকে অন্য একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৩ টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের বাখরেরকান্দি এলাকায় পৌঁছার পর বাসটির চাকা নষ্ট হয়ে যায়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া পালকী পরিবহনের একটি বাসের চাকা নষ্ট হয়ে যায়। বাখরেরকান্দি এলাকায় পৌঁছানোর পর বাসটি চাকা মেরামতের জন্য এক্সপ্রেসওয়েতে পার্কিং করে রাখা হয়েছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা হানিফ পরিবহনের আরেকটি বাস দাঁড়িয়ে থাকা পালকী পরিবহনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরও ১৫ যাত্রী আহত হন। পালকী পরিবহন এক্সপ্রেসওয়ে পার্কিং করে রাখে। এ সময় দ্রুতগতির হানিফ পরিবহনের বাস সামনের বিকল বাসটিকে ধাক্কা দিলেই এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। এ ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার জানান, ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন এবং আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

জনপ্রিয়

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

আপডেট : ০৭:০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬