Hi

১২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা: ভাঙচুর ও ভবন গুঁড়িয়ে লুট

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৪:২৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৫ জন দেখেছে

রাজধানীর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে গভীর রাতে এক নজিরবিহীন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিঃ’-এর ব্যানারে প্রায় আড়াইশ জনের একটি মুখোশধারী দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ক্লিনিকে ঢুকে পড়ে। তারা সেখানে দায়িত্বরত দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং দীর্ঘ ৫০ বছর ধরে চলা এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। খোঁজ নিয়ে জানা গেছে, মুখোশ পরা ২৫০ জনেরও বেশি দুর্বৃত্ত গতকাল দিবাগত রাতে দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। হামলায় জড়িত সবাইকে দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের সম্পূর্ণ ক্ষতি পূরণ করে দ্রুত স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় চালু করা। খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে গিয়ে উৎসুক জনতাকে জড়ো হয়ে থাকতে দেখেছেন।

ক্লিনিকটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার জানান, হামলার সময় দুর্বৃত্তরা সরকারি ইপিআই টিকা, রেজিস্টার খাতা, আল্ট্রাসনোগ্রাম মেশিন, ল্যাবরেটরির সরঞ্জাম, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, জেনারেটর, এসি ও ফ্রিজসহ বিপুল পরিমাণ আসবাবপত্র নিয়ে গেছে। এছাড়াও নগদ ১১ লাখ ৪০ হাজার টাকাও লুট করা হয়েছে। এসব সরঞ্জামের ক্ষতি প্রায় দেড় কোটি টাকা বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। শুধু তাই নয়, ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ক্লিনিকের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন পুরোপুরি গুঁড়িয়ে দেয়া হয়েছে এবং ঘটনাস্থলে হামলাকারী সংগঠনের সাইনবোর্ড টাঙানো হয়েছে। প্রতিষ্ঠানটির আরও অভিযোগ, হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকা প্রদানের সরকারি রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার বিভিন্ন যন্ত্রপাতি ও উপকরণ, ওষুধ ও ভ্যাকসিন, নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা, প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর। ল্যাপটপ, দুটি প্রিন্টারসহ চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র নিয়ে যায়। প্রতিষ্ঠানটির বিবৃতিতে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দুটি দাবি জানানো হয়।

ডা. নাসরিন আখতার বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘ পাঁচ দশক ধরে এলাকার অসহায় দরিদ্র নারী ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রসূতি সেবা দিয়ে আসছিল। এটি শুধু একটি প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার অধিকারের ওপরও চরম আঘাত। শুক্রবার দুপুরে তিনি অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে রাজধানীর শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি এই ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছেন। নারী ও শিশুর স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এটি। ১০ কাঠা জমি দখলের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানিয়েছেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে এই হামলার কারণে আগামীকাল থেকে নির্ধারিত সরকারি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে এই ঘটনায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।

ইউপি নির্বাচন ও স্মার্ট কার্ড জটিলতা নিয়ে ইসির জরুরি বৈঠক

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা: ভাঙচুর ও ভবন গুঁড়িয়ে লুট

আপডেট : ০৪:২৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬