২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে দেশে চার শতাধিক পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, বন্ধ হওয়া এসব কারখানার পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলমান রয়েছে।
বাণিজ্যমন্ত্রী জানান, বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে বিজিএমইএ-এর সদস্য ২৮২টি এবং বিকেএমইএ-এর ১২৩টি প্রতিষ্ঠান রয়েছে। কারখানাগুলো বন্ধ হওয়ার পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছে মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে বিশ্বব্যাপী করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত, আমেরিকা ও ইরানের মধ্যকার উত্তেজনা, আন্তর্জাতিক মন্দা পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা। এছাড়া অর্থ পাচারের ফলে ব্যাংকিং খাতে তারল্য সংকট, ইউরোপের বাজারে ভারত ও ভিয়েতনামের সঙ্গে এফটিএ চুক্তি এবং বিদেশি ক্রেতাদের ছোট ও মাঝারি কারখানায় রপ্তানি আদেশ প্রদানে অনাগ্রহের কারণেও অনেক কারখানা বন্ধ হয়েছে।
তৈরি পোশাক খাতের উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরে বাণিজ্যমন্ত্রী জানান, বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে
- রপ্তানিমুখী দেশীয় বস্ত্রখাতে বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে ১.৫০% বিকল্প নগদ সহায়তা।
- ইউরো অঞ্চলে বস্ত্র রপ্তানিকারকদের জন্য বিদ্যমান ১.৫০% সহায়তার অতিরিক্ত ০.৫০% বিশেষ সহায়তা।
- নিট, ওভেন ও সোয়েটারসহ তৈরি পোশাক খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৩.০০% অতিরিক্ত সুবিধা।
- তৈরি পোশাক খাতে ০.৩০% বিশেষ নগদ সহায়তা প্রদান।
সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি কার্যক্রম পরিচালনা করছে। জেলা পর্যায়ে গঠিত বিশেষ টাস্কফোর্স এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে দেশব্যাপী অভিযান চলছে।
তিনি আরও বলেন, বাজারে অতিরিক্ত মূল্য আদায়, কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার মতো অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা ও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের মাধ্যমে সিন্ডিকেট বা যোগসাজশমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধেও কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: সংসদ সদস্য রুহুল আমিন প্রশ্ন রাখেন, বাংলাদেশে বর্তমানে কতগুলো তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে; সেগুলোর নামের তালিকা কী; বন্ধ হওয়ার কারণ কী এবং তৈরি পোশাক খাতের উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা; হয়ে থাকলে, তা কী। প্রতিবেদনে যোগ করা তথ্য: জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ৩ বছরে বিজিএমইএ-এর সদস্য ২৮২টি এবং বিকেএমইএ-এর ১২৩টিসহ প্রায় ৪০০-এর অধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্য
- প্রতিবেদনে যোগ করা তথ্য: দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী।
- প্রতিবেদনে যোগ করা তথ্য: ঢাকেশ্বরী মন্দিরের জমি দখল করেছিল আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী।
- প্রতিবেদনে যোগ করা তথ্য: শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ।
- প্রতিবেদনে যোগ করা তথ্য: বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২।
- প্রতিবেদনে যোগ করা তথ্য: জাতীয় গ্রিডের আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
- প্রতিবেদনে যোগ করা তথ্য: আ. লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে: তথ্যমন্ত্রী।
- প্রতিবেদনে যোগ করা তথ্য: হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প।
- প্রতিবেদনে যোগ করা তথ্য: মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ আসামির মামলার রায় আগামী সপ্তাহে।
রিপোর্টার নাম: 




















