Hi

০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগ

রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের জন্য নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনোনয়ন দিয়েছে সরকার। সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়। মনোনীত এই তিনজনকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার প্রক্রিয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোর পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন এমডি হিসেবে মনোনীতদের মধ্যে রয়েছেন সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম, তিনি জনতা ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পাবেন। এছাড়া জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূরুল হুদা বেসিক ব্যাংকের এমডি এবং যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ অগ্রণী ব্যাংকের এমডি হিসেবে মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে দুজন বেসরকারি ব্যাংক থেকে এসেছেন।

অন্যদিকে, সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খানের বিষয়ে আগের একটি সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। এর ফলে তার অবশিষ্ট মেয়াদ বাতিলের পরিবর্তে তিনি আরও এক বছর এই ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এখন পর্যন্ত বিডিবিএল ও রূপালী ব্যাংকের এমডি পদে কাউকে মনোনয়ন দেয়নি।

ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের তীব্র উদ্বেগ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগ

আপডেট : ০৮:২১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬