Hi

১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকতায় নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিলেন আন্দালিব রহমান পার্থ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৩:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৮০ জন দেখেছে

কেবল নীতিমালা প্রণয়ন করলেই সাংবাদিকদের পেশাগত গুণগত মানের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বৃহস্পতিবার সকালে ভোলা প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, দক্ষ ও মানসম্মত সাংবাদিক গড়ে তুলতে নৈতিক শিক্ষা এবং দায়িত্ববোধের কোনো বিকল্প নেই।

আন্দালিব রহমান পার্থ সাংবাদিকদের উদ্দেশে বলেন, লেখনী ও প্রতিবেদনের মাধ্যমে যেন রাষ্ট্র, জনগণ এবং সমাজের প্রকৃত কল্যাণ সাধিত হয়, সেদিকে সবসময় সজাগ থাকতে হবে। সাংবাদিকতার কারণে কোনো ব্যক্তি যেন অযথা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়েও পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। এছাড়া সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হকের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এছাড়া বিএনপি, বিজেপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় সিনিয়র সাংবাদিকরা সভায় অংশ নেন। সভায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং তাদের কল্যাণে করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সফটওয়্যার জটিলতায় আটকে আছে ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সাংবাদিকতায় নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিলেন আন্দালিব রহমান পার্থ

আপডেট : ০৩:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬