Hi

০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়া যেতে না পেরে কাওরান বাজারে কর্মীদের সড়ক অবরোধ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:৫৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৯১ জন দেখেছে

রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় রবিবার সকালে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীরা। দীর্ঘদিন অপেক্ষার পরও বিদেশে যেতে না পারায় তারা এই বিক্ষোভ ও মহাসমাবেশ কর্মসূচি পালন করছেন। এই আন্দোলনের ফলে কাওরান বাজার ও পার্শ্ববর্তী এলাকায় তীব্র যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে ওঠে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কাওরান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে তারা এ কর্মসূচি শুরু করেন।

ভুক্তভোগী কর্মী সজিব জানান, ২০২৪ সালের মে মাসের মধ্যে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। এর জন্য ৫-৭ লাখ টাকা খরচ করার পরও তারা বিদেশ যেতে পারেননি। এর ওপর ট্রেনিংয়ের নামে প্রতিটি ধাপে ২০-২৫ হাজার টাকা করে ব্যয় হয়েছে। ঋণ করে এই টাকা জোগাড় করায় বর্তমানে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। তারা সরকারের কাছে দ্রুত মালয়েশিয়া পাঠানোর দাবি জানিয়েছেন। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মী সজিব বলেন, ‘আমরা ৫-৭ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারিনি।

মহাসমাবেশের নেতৃত্বদানকারী মাইন উদ্দিন বাবু বলেন, সরকার শুধু আশ্বাসের বাণী দিলেও বাস্তবে কোনো অগ্রগতি দেখা যায়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। এদিকে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হানান জানিয়েছেন, আন্দোলনকারীরা এখন রাস্তার পাশে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের পূর্ণ সমর্থন রয়েছে: শামা ওবায়েদ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

মালয়েশিয়া যেতে না পেরে কাওরান বাজারে কর্মীদের সড়ক অবরোধ

আপডেট : ০৮:৫৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬