Hi

১১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হামে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, হাজারের বেশি শনাক্ত

দেশজুড়ে হামের বিস্তার বেড়েই চলছে। প্রতিনিয়তই শিশুদের তাজা প্রাণ ঝরে যাচ্ছে। একই সঙ্গে খালি হচ্ছে মায়েদের ভরা কোল। সবশেষ গত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে ১ হাজার ৮৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে জানায়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৬৮৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে শনাক্ত হয়েছে ৯৩ জন। পাশাপাশি এই সময়ে আরও ৯১৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ৯৫ হাজার ৭৬০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১১ হাজার ৩৯০ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। শিশুদের সুরক্ষায় সময়মতো টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

হামে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, হাজারের বেশি শনাক্ত

আপডেট : ১০:৫৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬