Hi

০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসি সানাউল্লাহ |: ২৭ মের মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন

নির্বাচন কমিশন (ইসি) দেশের প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করেছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সোমবার ১৬ নভেম্বর কমিশনের ১৩তম সভা শেষে এই সময়সূচি সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত তথ্য প্রদান করেন।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু হবে। এরপর ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, ২৯ এপ্রিল তৃতীয় ধাপ, ১৩ মে চতুর্থ ধাপ এবং সর্বশেষ পঞ্চম ধাপের ভোটগ্রহণ হবে ২৭ মে। প্রতিটি ধাপের ভোট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।

ইসি সানাউল্লাহ জানান, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিংবা নির্বাচনী চক্রের আওতায় পড়েছে, সেগুলোর ভোট ২৭ মে তারিখের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সব জেলায় একসঙ্গে নির্বাচনী প্রক্রিয়া শুরুর পরিকল্পনা রয়েছে কমিশনের। উপজেলা সদরের নিকটবর্তী ইউনিয়ন, যেগুলোর মেয়াদ আগে শেষ হয়েছে অথবা যেগুলোর নির্বাচন দীর্ঘ সময় বাকি রয়েছে, সেগুলোকে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে। পরবর্তী সময়ে বাকি উপজেলাগুলোতে বর্ণানুক্রমিকভাবে ভোট গ্রহণ করা হবে।

তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনার জানান, ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তফসিল জারি করা হতে পারে। এছাড়া ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলাদা বৈঠক করবে কমিশন। বাহিনীগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, নভেম্বরের মধ্যেই তাদের প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত হবে।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ইসি সানাউল্লাহ |: ২৭ মের মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন

আপডেট : ০২:৪৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬