Hi

০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে বাংলাদেশ স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা ও বাংলাদেশের ইতিহাস ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের বিজিএস শিক্ষক মো. তাফসির উদ্দিন। দিনব্যাপী এই আয়োজনে ছিল ইতিহাসকেন্দ্রিক আলোচনা সভা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবমুখর এই উদযাপনটি দুই পর্বে সম্পন্ন হয়। সকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আহমদ হোসাইনের সভাপতিত্বে প্রথম পর্বের কার্যক্রম শুরু হয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সাদ বিন তাফসিরের কোরআন তিলাওয়াতের পর জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দিবসটির ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একই সময়ে শিক্ষার্থীদের অংশ নেওয়ার মধ্য দিয়ে শুরু হয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।

সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইশতিয়াক আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান মাহমুদ চৌধুরী। এছাড়াও প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির দাতা সদস্য আব্দুল মতিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, এ কে এম আমিনুল হক, মো. মাহমুদুল হাসান, অভিভাবক-শিক্ষক সংগঠনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম মোরাদ এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ আবু সাঈদসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।

আলোচনা পর্বে প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছাড়াও বক্তব্য রাখেন আব্দুল মতিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, এ কে এম আমিনুল হক, ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম মোরাদ, কমিউনিটি ব্যক্তিত্ব মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া, কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ রাশেদ চৌধুরী, সহকারী অধ্যাপক মো. আবু শামা এবং শিক্ষার্থী আফিয়া আনজুম ও রেজোয়ান। বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের পটভূমি ও জাতীয় সার্বভৌমত্ব সুরক্ষায় এর তাৎপর্য তুলে ধরেন। তাঁরা উল্লেখ করেন, তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করার মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র ও উন্নয়নমুখী রাজনীতির সূচনা হয়েছিল।

অনুষ্ঠানে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় থেকে সরবরাহ করা দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ ও আমন্ত্রিত অতিথিরা। শেষ পর্বে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সাবলীল পরিবেশনায় দলীয় গান ও নৃত্য। সহকারী অধ্যাপক মো. জুলফিকার আজাদ দিবসটির গুরুত্ব নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন, যা পুরো আয়োজনে বিশেষ আনন্দ ছড়িয়ে দেয়।

ঝালকাঠিতে সীরাতুন্নবী উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

কাতারে বাংলাদেশ স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট : ০৭:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬