Hi

০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় অবৈধ ইটভাটায় অভিযান, গুনতে হলো ২০ লাখ টাকা জরিমানা

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৬:৪৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১০ জন দেখেছে

পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে পাবনায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৩ নভেম্বর) জেলা সদরের পাঁচটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন। অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী এবং পরিদর্শক মো. আব্দুল মমিন।

অভিযান পরিচালনার সময় জেলা পুলিশ, এসআরবি এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের কঠোর আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্রের আকাশপথ অচল: প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত, নেই বড় হুমকি

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

পাবনায় অবৈধ ইটভাটায় অভিযান, গুনতে হলো ২০ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৬:৪৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬