Hi

০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদীদের রাজনৈতিক সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

বাংলাদেশের মাটিতে অতীতে ফ্যাসিবাদ ও স্বৈরাচার চালানো কোনো শক্তির জন্য আর রাজনীতি বা সন্ত্রাসের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম’-এর বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছেন, তারা এখনো এ দেশের মানুষকে সঠিকভাবে চেনেন না। এসব অপশক্তির বিরুদ্ধে সরকার মাঠে রয়েছে এবং এ ধরনের হীন প্রচেষ্টা কোনোভাবেই সফল হবে না। মো. আসাদুজ্জামান বলেন, আপনারাও দেখেন সন্ত্রাসের পথ কারা ধরেছেন, সন্ত্রাসীরা কারা।

আইনমন্ত্রী আরও বলেন, যারা বোমাবাজির সাথে জড়িত, তাদের অনেকের পরিচয় ইতিমধ্যে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। এই সিন্ডিকেটে কারা জড়িত, তার সব তথ্য-উপাত্ত সরকারের হাতে রয়েছে। তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, সন্ত্রাসের পথ যারা বেছে নিয়েছেন, তাদের সবাইকেই জবাবদিহিতার আওতায় আনা হবে। তবে সব প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে।

সরকারের গত নয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে আসাদুজ্জামান জানান, বর্তমান সরকার কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের পথে হাঁটছে না। বরং পুলিশ বাহিনীকে মিথ্যা মামলা দায়েরের পুরনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে রাতারাতি সব পরিবর্তন করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। একই সাথে তিনি বলেন, সরকারের কোনো কার্যক্রমে নেতিবাচক কিছু থাকলে সাংবাদিকরা তা নির্ভয়ে তুলে ধরতে পারেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। সংগঠনের সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ওভারনাইট যদি মনে করেন যে আমরা সব চেঞ্জ করে ফেলতে পারব, সেটা যেমন সম্ভব না, ঠিক একইভাবে আমাদের বিরুদ্ধে যদি কোনো রকম আমাদের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকে, সেটাও আপনারা তুলে ধরতে পারবেন।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ফ্যাসিবাদীদের রাজনৈতিক সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

আপডেট : ০১:৩১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬