ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাম্প্রতিক সময়ে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় বিদেশি শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। এর জেরে নিরাপত্তাহীনতায় ভোগা আটজন চীনা শিক্ষার্থী নিজ দেশে ফিরে যাচ্ছেন। পি জে হার্টগ ইন্টারন্যাশনালের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার জানান, ইতিমধ্যে দুজন শিক্ষার্থী চীনে ফিরে গেছেন এবং বাকি ছয়জন ১৩ নভেম্বর দেশ ছাড়বেন। এতে আমাদের দুজন শিক্ষার্থী চীনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন।
অধ্যাপক এম এ কাউসার বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের কাছে যাওয়ার পথে ককটেল বিস্ফোরণের দৃশ্য দেখে শিক্ষার্থীরা চরম ভীত হয়ে পড়েন। তাদের মধ্যে অনেকেই নির্ধারিত সময়ের আগেই দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাস দেওয়ার পর অন্য শিক্ষার্থীরা কিছুটা আশ্বস্ত হয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন, “আমরা অন্যান্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা নিরাপত্তামূলক ব্যবস্থার কথা বলেছি।
উল্লেখ্য যে, গত রোববার থেকে টানা তিনদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অন্তত দশটির বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে মঙ্গলবার ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে রাখা একটি গাড়ির ওপর হাতবোমা বিস্ফোরণ ঘটলে চালকসহ দুজন গুরুতর আহত হন, যা ক্যাম্পাসে বড় ধরনের আতঙ্ক সৃষ্টি করে।
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম এবং বিএনসিসির সমন্বয়ে বিভিন্ন প্রবেশমুখে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।
রিপোর্টার নাম: 

























