দক্ষিণ কোরিয়ার ফ্যান্টাসি-রোমান্টিক ঘরানার ওয়েব সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’ মুক্তির তিন দিনের মাথায় বিশ্বজুড়ে রেকর্ড গড়েছে। ডিজনি প্লাস ও হুলু প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই সিরিজটি তাদের নিজস্ব অরিজিনাল কনটেন্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর্শক পাওয়ার নজির তৈরি করেছে। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, ৩ নভেম্বর মুক্তি পাওয়ার পর থেকেই সিরিজটি ৫০টিরও বেশি দেশের বাজারের শীর্ষ তালিকায় উঠে এসেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, চিলি, ফ্রান্স, স্পেন, জার্মানি, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো রয়েছে। মূলত ৪ নভেম্বর মুক্তির তারিখ নির্ধারিত থাকলেও, দর্শক চাহিদা ও প্রবল আগ্রহের কারণে একদিন আগেই তা দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। একই সঙ্গে ৫০টির বেশি দেশের বাজারে কোরিয়ান সিরিজের মধ্যে মুক্তির পর শীর্ষে উঠেছে। তবে ভক্তদের আগ্রহ দেখে নির্ধারিত সময়ের এক দিন আগেই এটি প্রকাশ করে ডিজনি প্লাস। একসময় তাদের সম্পর্কে তৈরি হয় দূরত্ব।
ন্যাভার ওয়েবটুন অবলম্বনে নির্মিত এই সিরিজের কাহিনি আবর্তিত হয়েছে পূর্ব সাম্রাজ্যের সম্রাজ্ঞী নাভিয়ের ও সম্রাট সোভিয়েশুর দাম্পত্য কলহকে কেন্দ্র করে। তাদের সম্পর্কের অবনতির সুযোগে সম্রাট রাশতা নামের এক পলাতক দাসীর প্রেমে পড়েন। রাশতাকে নিজের জীবনে জায়গা করে দিতে সম্রাট নানা কঠোর সিদ্ধান্ত নিলে নাভিয়ের তা মেনে নিতে অস্বীকৃতি জানান। অবশেষে নিজের মর্যাদা ও আত্মসম্মান রক্ষায় সম্রাটকে বিচ্ছেদের সম্মতি দেন তিনি, তবে একটি শর্তে—পশ্চিম রাজ্যের যুবরাজ হেইনরিকে বিয়ের স্বাধীনতা তাকে দিতে হবে। এই সিদ্ধান্তের ফলে দুই সাম্রাজ্যের রাজনৈতিক ও ব্যক্তিগত সমীকরণ জটিল আকার ধারণ করে, যেখানে নাভিয়ের নিজের ক্ষমতা ফিরে পেতে নতুন করে লড়াইয়ে নামেন। পালিয়ে আসা দাসী রাশতার প্রেমে পড়ে সম্রাট। তাকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে গিয়ে নানা কঠিন সিদ্ধান্ত নেয় সোভিয়েশু। সে সম্রাটের সঙ্গে বিচ্ছেদে সম্মতি দেয় একটি শর্তে।
সিরিজটিতে সম্রাজ্ঞী নাভিয়ের চরিত্রে শিন মিন আ এবং সম্রাট সোভিয়েশুর ভূমিকায় জু জি হুন অভিনয় করেছেন। এছাড়া হেইনরি চরিত্রে লি জং সুক ও রাশতার চরিত্রে লি সে ইয়ং রয়েছেন। সিরিজটির পরিচালনায় ছিলেন চো সু ওন এবং চিত্রনাট্য লিখেছেন ইয়েও জিনা ও হিউন চুংইওল। মুক্তির আগে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিরিজটির প্রিভিউ প্রদর্শনী হয়েছিল, যেখানে সব টিকিট দ্রুত বিক্রি হয়ে যায়। এর প্রচারণামূলক ট্রেলার ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৮ ঘণ্টার মধ্যে ১ কোটি ৩০ লাখবার দেখা হয়েছে। এছাড়াও মূল ওয়েবটুনটি প্রকাশের পর থেকে প্রায় ৩০০ কোটিবার দেখা হয়েছে। ১০ দিনে ৮ কোটি ভিউ।
সিরিজটির এখন পর্যন্ত চারটি পর্ব মুক্তি পেয়েছে। আগামী ১১ নভেম্বর থেকে প্রতি বুধবার দুটি করে নতুন পর্ব নিয়মিত প্রকাশিত হবে এবং ২৫ নভেম্বর এর শেষ পর্ব প্রচার করা হবে। সামগ্রিকভাবে দর্শকপ্রিয়তার এই জোয়ার সিরিজটির নির্মাতাদের জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টার নাম: 























