Hi

০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে টাউন হলের তত্ত্বাবধায়ককে ছুরিকাঘাতে মৃত্যুর ঘটনা

কুড়িগ্রাম পৌর টাউন হল মিলনায়তনে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক যুবকের হামলায় মোহাম্মদ মনসুর আলী (৬০) নামের সেখানকার তত্ত্বাবধায়ক নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে তিনটার দিকে কলেজ মোড় এলাকায় অবস্থিত টাউন হলের সামনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। হামলায় স্বামীকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন মল্লিকা বেগম (৫৫)। স্থানীয়রা হামলাকারী মো. শাহনেওয়াজ ওরফে সানিকে (৩২) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ সময় স্থানীয় লোকজন সানিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

নিহত মনসুর আলী কুড়িগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছয় আনিপাড়া এলাকার বাসিন্দা। হামলাকারী সানি একই এলাকার বাসিন্দা মোহাম্মদ জুলহাসের ছেলে। জানা গেছে, টাউন হল মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শেষে বেলা সাড়ে তিনটার দিকে সানি ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় দায়িত্বপালনরত তত্ত্বাবধায়ক মনসুর আলী তাকে বাধা দিলে সানি ক্ষিপ্ত হয়ে সাথে থাকা ধারালো অস্ত্র দিয়ে মনসুরের বুকে আঘাত করেন। তাকে ফেরাতে গেলে মল্লিকা বেগম আহত হন।

ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক নূরে নেওয়াজ জানান, জরুরি বিভাগে আনার পর চিকিৎসক মনসুর আলীকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় মল্লিকা বেগমকে ভর্তি করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মনসুর আলীর বুকে ধারালো কাঁচি দিয়ে আঘাত করা হয়েছিল, পুলিশ সেই কাঁচিটি আলামত হিসেবে জব্দ করেছে। এ ঘটনায় সানি নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

কুড়িগ্রামে টাউন হলের তত্ত্বাবধায়ককে ছুরিকাঘাতে মৃত্যুর ঘটনা

আপডেট : ০৮:১৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬