Hi

০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি -: গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করুন

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক বিবৃতিতে বর্তমান সময়ের প্রেক্ষাপটে সংবিধান সংস্কার নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। দলটির পক্ষ থেকে গণভোটের রায়কে সম্মান জানিয়ে অবিলম্বে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের জোর দাবি জানানো হয়েছে। শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে ১৯৭৫ সালের ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থানকে স্মরণ করে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এনসিপি উল্লেখ করে যে, সামরিক পটভূমি থেকে উঠে আসা জিয়াউর রহমান একদলীয় বাকশালী রাজনীতি বাতিল করে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃস্থাপন করেছিলেন। তার গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে সংবিধানের পঞ্চম সংশোধনী প্রবর্তিত হয়েছিল, যা পরবর্তীতে গণবিরোধী ফ্যাসিস্ট কাঠামো দ্বারা আদালতের মাধ্যমে বাতিল করা হয়।

দলটি আরও জানায়, স্বাধীন বাংলাদেশের জনগণের রাজনৈতিক বিকাশের পথ এবং তাদের আত্মত্যাগকে অতীতে বারবার আঞ্চলিক পরাশক্তি আত্মসাৎ করার চেষ্টা করেছে। তবে সিপাহী-জনতার অভ্যুত্থান কিংবা সাম্প্রতিক জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনাপ্রবাহ আধিপত্য ও দাসত্বের শৃঙ্খল ভেঙে দিয়েছে। এই প্রেক্ষাপটে বিএনপিকেও ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এনসিপি উদ্বেগের সাথে মন্তব্য করে যে, জুলাই সনদের আদলে সংবিধানের মৌলিক পরিবর্তনের পরিবর্তে অষ্টাদশ সংশোধনীর মাধ্যমে বিষয়টি সংকুচিত করার প্রচেষ্টা ভবিষ্যতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তারা বিএনপিকে সতর্ক করে বলেছে, সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কারকে ক্ষুদ্র সংশোধনীতে সীমাবদ্ধ রাখার চেষ্টা থেকে সরে আসতে হবে। অন্যথায়, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত সুযোগকে কাজে লাগিয়ে ক্ষমতায় এসে গণরায় অস্বীকার করলে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার সাতজনের মর্মান্তিক মৃত্যু

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

এনসিপি -: গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করুন

আপডেট : ০৬:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬