Hi

০২:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ২৫০ দম্পতির বর্ণাঢ্য গণবিয়ে, ফিরল উৎসবের আমেজ

অব্যাহত যুদ্ধ ও মানবিক সংকটের মধ্যে গাজায় এক বিরল উৎসবমুখর মুহূর্তের সাক্ষী হলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার গাজা সিটিতে আয়োজিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে ২৫০ জন ফিলিস্তিনি দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত মানবিক সহায়তা উদ্যোগ ‘অপারেশন নাইটলি নাইট ৩’-এর সহযোগিতায় এই গণবিয়ের আয়োজন করা হয়।

‘থাওব আল ফারাহ’ বা ‘আনন্দের পোশাক’ স্লোগান নিয়ে আয়োজিত এই বিয়েতে কনেরা ঐতিহ্যবাহী ফিলিস্তিনি সূচিকর্ম সম্বলিত পোশাক বা তাতরিজ পরিধান করেছিলেন। বরেরা সেজেছিলেন আনুষ্ঠানিক স্যুটে এবং তাদের মাথায় ছিল ঐতিহ্যবাহী কেফিয়াহ। যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হওয়া অনেক দম্পতির জন্য এই আয়োজন ছিল অত্যন্ত বিশেষ। অন্যদিকে, বরদের পরনে ছিল আনুষ্ঠানিক স্যুট ও ঐতিহ্যবাহী কেফিয়াহ।

ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তার মাঝে সংগীত ও উৎসবের মধ্য দিয়ে গাজাবাসী কিছুটা স্বস্তির শ্বাস ফেলেছেন। ২৫০ দম্পতির এই মিলনমেলা প্রমাণ করে যে, চরম প্রতিকূলতার মাঝেও জীবন, প্রেম এবং ঘুরে দাঁড়ানোর অদম্য ইচ্ছা থেমে থাকে না। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই জনপদে এই গণবিয়ে নতুন করে আশার বার্তা ছড়িয়ে দিয়েছে। প্রতিকূলতার মধ্যেও জীবন, ভালোবাসা ও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় যে থেমে নেই, ২৫০ দম্পতির এ গণবিবাহ যেন তারই এক প্রতীক। ব্যাপক ধ্বংসযজ্ঞ ও অনিশ্চয়তার মধ্যে আয়োজিত এ গণবিয়ে সংগীত, আনন্দ-উৎসব ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে কিছুটা স্বস্তির সুযোগ পান গাজার বাসিন্দারা।

চট্টগ্রামে শিক্ষা সফরের বাস খাদে, নিহত ২

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

গাজায় ২৫০ দম্পতির বর্ণাঢ্য গণবিয়ে, ফিরল উৎসবের আমেজ

আপডেট : ০১:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬