Hi

০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ক্রীড়াকে জীবিকা ও পেশা হিসেবে গড়ে তোলার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার সূচনা করেন তিনি।

এর আগে, বেলা ৩টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়ামে এসে পৌঁছান।

স্টেডিয়ামে প্রবেশের পরপরই তিনি গ্যালারির চারদিকে উপস্থিত শিক্ষার্থী ও উদীয়মান ক্রীড়াবিদদের কাছে চলে যান। এ সময় উপস্থিতরা হাত নেড়ে তাকে স্বাগত জানালে প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। সরকারপ্রধানের উপস্থিতি শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে দেয় এবং পুরো স্টেডিয়াম চত্বর উৎসবমুখর হয়ে ওঠে। সেখানে প্রবেশ করেই গ্যালারির চারদিকে অবস্থান নেওয়া শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের কাছে ছুটে যান সরকারপ্রধান। এ সময় তাকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থী ও ক্রীড়াবিদেরা। তারা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের এই প্রাণবন্ত মুহূর্তে স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনে ৪৮০ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০১:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬