Hi

১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১০:১৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১ জন দেখেছে

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এর সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (৪ নভেম্বর) রাত ১১টার পরপরই দুর্বৃত্তরা একটি রিকশায় এসে জাদুঘরের সামনে ককটেল ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণে কেউ আহত হয়নি।

এর আগে গত ১৪ অক্টোবর একই এলাকায় জুলাই জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। সে সময় একটি ককটেল বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। তখন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা ডিসপোজাল ইউনিট অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করে। ওই ঘটনায় মো. শাহীন নামের এক সিএনজিচালক স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছিলেন। বারংবার এমন ঘটনায় ওই এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন।

রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট : ১০:১৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬