Hi

১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতায় এমিনে এরদোয়ানের গুরুত্বারোপ

তুরস্কের রাজধানী আঙ্কারার চানকায়া ম্যানশনে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব তুর্কিক স্টেটসের (ওটিএস) পরিবার ও নারী কাউন্সিলের প্রথম উচ্চপর্যায়ের সম্মানসূচক বোর্ড সভায় অংশ নিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। ‘সংহতি থেকে প্রাতিষ্ঠানিক সহযোগিতা: তুর্কি বিশ্বে পরিবার ও নারী’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে তুর্কি ভাষাভাষী দেশগুলোর মধ্যে পারিবারিক মূল্যবোধ ও নারীর সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি প্রাধান্য পায়। নারীদের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতায় গুরুত্ব দিচ্ছেন এমিনি এরদোয়ান। বৈঠকের মূল প্রতিপাদ্যে তুর্কি ভাষাভাষী দেশগুলোর মধ্যে পারিবারিক মূল্যবোধ ও নারীর উন্নয়নে সহযোগিতাকে আরও সুসংহত করার বিষয়টি তুলে ধরা হয়।

বৈঠকে সংহতির সম্পর্ককে একটি টেকসই প্রাতিষ্ঠানিক সহযোগিতার কাঠামোতে রূপ দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠানে এমিনে এরদোয়ানের সাথে উপস্থিত ছিলেন উজবেকিস্তানের ফার্স্ট লেডি জিরোত মাহমুদভনা মির্জিয়োয়েভা, তুর্কি প্রজাতন্ত্র উত্তর সাইপ্রাসের প্রেসিডেন্ট তুফান এরহুরমানের স্ত্রী নিলদেন বেকতাস এরহুরমান এবং কিরগিজস্তানের ফার্স্ট লেডি আইগুল জাপারোভা। সভা শেষে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের স্ত্রীরা ফটোসেশনে অংশ নেন। আনাদোলু এজেন্সি ও রয়টার্সের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জনপ্রিয়

নেতানিয়াহুর পতন ঘটাতে জোট গড়ার পথে ইসরাইলি বিরোধী নেতারা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নারীদের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতায় এমিনে এরদোয়ানের গুরুত্বারোপ

আপডেট : ০৭:৫০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬