Hi

০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে মুখ খুললেন না পররাষ্ট্র সচিব

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তিনি এই আবেদন জমা দিয়েছেন। তবে শেখ হাসিনার এই আবেদন সম্পর্কে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে অবগত কিনা, সে বিষয়ে কোনো উত্তর দেননি পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ব্রিফিং চলছিল। ব্রিফিং চলাকালীন এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা দিল্লি থেকে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য আছে কি না এবং এ নিয়ে পরবর্তী কোনো পদক্ষেপ নেয়া হবে কিনা। জবাবে পররাষ্ট্র সচিব সাফ জানিয়ে দেন, আজকের ব্রিফিংয়ে তারা কেবল সম্মেলনসংক্রান্ত প্রশ্নের উত্তর দেবেন।

এর আগে রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়, তাদের হাতে আসা একটি চিঠির মাধ্যমে শেখ হাসিনার এই আবেদনের বিষয়টি সামনে এসেছে। তবে আবেদন করার পর বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অবস্থান বা এ নিয়ে কোনো ধরনের প্রশাসনিক প্রক্রিয়ার বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে দুই দিনের সফর। তুরস্কের আনাতালিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে ওইদিন সেখানে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক এই সম্মেলনে তার অংশগ্রহণ এবং আনাতালিয়ার প্রস্তুতিমূলক বিষয়গুলোই ব্রিফিংয়ের মূল আলোচনার কেন্দ্রে ছিল।

তরুণরা ঐক্যবদ্ধ থাকলে মাদক নির্মূল সম্ভব: এমপি এনামুল

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে মুখ খুললেন না পররাষ্ট্র সচিব

আপডেট : ০১:৩১:০১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬