Hi

০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফেরাতে আইনি সব প্রস্তুতি সম্পন্ন: আইনমন্ত্রী

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ সম্পন্ন করেছে বর্তমান সরকার। আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় অংশ নিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় জাতিকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অংশ হিসেবেই মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে যা যা করার ছিল, সে আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হয়েছে। এখন বাকি বিষয়টি ওনাদের ওপর নির্ভর করছে।

দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তদন্তকারী দল ও প্রসিকিউশন তাদের মতো করে কাজ করবেন। সরকার এই কার্যক্রমে কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। তারা যখনই প্রয়োজন মনে করবেন, তখনই আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা থাকবে স্বাধীন তদন্ত টিম ও প্রসিকিউশন, যেভাবে এগিয়ে যাবেন, সেখানে আমরা ইন্টারফেয়ার করি না।

শেখ হাসিনা দেশে ফেরার পর আপিলের সুযোগ পাবেন কি না—এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, তিনি আইনি প্রক্রিয়া মেনেই ফিরবেন। এক্সট্র্যাডিশন বা প্রত্যার্পণ চুক্তির আওতায় তাকে ফেরত আনার বিষয়টি একটি আইনি প্রক্রিয়া। বিশেষ আইনের ক্ষেত্রে আপিল বিভাগে মামলা দীর্ঘায়িত করার সুযোগ নেই কারণ সেই আইন তারাই তৈরি করে গেছেন। আপিল বিভাগ এই ধরনের মামলায় দেরি করানোর কোনো আইনগত সুযোগ নেই।

মন্ত্রী আরও উল্লেখ করেন, ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবার আনা সংবিধানের সংশোধনী অনুযায়ী, ৪৭-এর ৩ অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা আছে যে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তি কোনো মৌলিক অধিকার দাবি করতে পারবে না। এটি তাদেরই করা আইন, যা এখনো কার্যকর রয়েছে।

বিশ্বে দক্ষিণপন্থার রাজনীতি কি সত্যিই কোণঠাসা হয়ে পড়ছে?

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

শেখ হাসিনাকে ফেরাতে আইনি সব প্রস্তুতি সম্পন্ন: আইনমন্ত্রী

আপডেট : ০২:৩১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬