Hi

০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি: জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে মানসিকতা বদলাতে হবে

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে স্বাস্থ্যব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের মন-মানসিকতার ব্যাপক পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, চিকিৎসা খাতের উন্নয়ন ও অবকাঠামো বৃদ্ধিতে সরকারের বিপুল বিনিয়োগ থাকলেও সেই সুফল সাধারণ মানুষের কাছে প্রত্যাশিত হারে পৌঁছাচ্ছে না। দেশের স্বাস্থ্যব্যবস্থায় নানা জটিলতা রয়েছে, যার ফলে সাধারণ মানুষের জন্য মানসম্মত সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে দন্ত চিকিৎসার ব্যয় অনেক ক্ষেত্রে সাধারণ রোগীদের নাগালের বাইরে চলে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অধিকাংশ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও পর্যাপ্ত উপকরণের অভাব রয়েছে। উপজেলা পর্যায়ে চিকিৎসক সংকট থাকায় সাধারণ মানুষ বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছে। এজন্য প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে দ্রুত পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, অনেক তরুণ চিকিৎসক পাস করার পর গ্রামে গিয়ে দায়িত্ব পালনে আগ্রহী হন না। কেউ কেউ গেলেও কিছুদিন পর প্রশিক্ষণের অজুহাতে শহরে ফিরে আসেন। এ ধরনের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর করতে দায়িত্বশীল ব্যক্তিদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে বিদ্যমান পরিস্থিতির পরিবর্তন আনা সম্ভব।

পেশাজীবীদের সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পেশাগত সংগঠনে দলীয়করণ কাম্য নয়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাংগঠনিক কাঠামো বদলে ফেলার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। দেশের মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে তিনি বলেন, একটি জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।

আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে এবং দেশের দন্তস্বাস্থ্য সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি সংগঠনটির স্যুভেনির উন্মোচন করেন এবং এসময় তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন। বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ডা. মো. আলমগীর কবির। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে এমপি অক্ষত, আহত শতাধিক

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

রাষ্ট্রপতি: জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে মানসিকতা বদলাতে হবে

আপডেট : ০৩:০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬