Hi

০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রমজান সামনে রেখে ১০ নিত্যপণ্যে ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারদর সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে গত বুধবার (১১ নভেম্বর) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এই নির্দেশনার আওতায় ব্যবসায়ীরা এখন থেকে পণ্য আমদানির ক্ষেত্রে পরিশোধের জন্য দীর্ঘ সময় পাবেন।

নতুন এই সুবিধার আওতায় চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর—এই ১০টি গুরুত্বপূর্ণ পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে লেনদেনের সুযোগ দেওয়া হয়েছে। আমদানিকারকরা সাপ্লায়ার্স ক্রেডিট অথবা বায়ার্স ক্রেডিটের মাধ্যমে পণ্য আমদানি করে তা হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, প্রতিবছর রমজান মাসে চাহিদা বেড়ে যাওয়া পণ্যগুলোর দাম যেন নাগালের বাইরে না যায়, সেটিই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। আমদানিকারকরা যাতে আগেভাগে প্রয়োজনীয় পণ্য আমদানির উদ্যোগ নিতে পারেন, সেজন্যই ব্যাংকগুলোকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির এই সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ, আমদানির বিপরীতে ব্যবসায়ীরা ৯০ দিন পর মূল্য পরিশোধের সময় পাবেন।

আরিফ হোসেন খান আরও বলেন, পণ্যের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি তৈরি হলে স্বাভাবিকভাবেই বাজারে দাম বেড়ে যায়। রমজানের আগেই আমদানিকারকদের পর্যাপ্ত পণ্য আমদানির সুযোগ করে দিলে বাজারে কোনো ঘাটতি থাকবে না এবং মূল্যবৃদ্ধির বাড়তি চাপও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক চায় না রমজানকে কেন্দ্র করে সাধারণ মানুষের ওপর দ্রব্যমূল্যের কোনো বাড়তি চাপ সৃষ্টি হোক।

এর আগে গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে আমদানির সুযোগ দেওয়া হয়েছিল। বর্তমান নতুন সিদ্ধান্তের মাধ্যমে রমজান মাসকে বিশেষ গুরুত্ব দিয়ে ওই সুবিধাটি আরও সম্প্রসারণ করা হলো। অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে অবিলম্বে তাদের গ্রাহকদের এই নতুন নির্দেশনা সম্পর্কে অবহিত করতে বলা হয়েছে এবং আগের সার্কুলারের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

রমজান সামনে রেখে ১০ নিত্যপণ্যে ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ

আপডেট : ০৩:৪৫:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬