যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য হাত গুটিয়ে বসে থাকবে না তেহরান। প্রয়োজনে আগাম পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। রোববার (১৫ নভেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে তিনি এমন কঠোর অবস্থানের কথা জানান, যা ফার্স নিউজ এজেন্সিও প্রকাশ করেছে। রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যের একটি ভিডিও দেশটির সংবাদ সংস্থা ফার্স প্রকাশ করেছে।
কূটনীতির আড়ালে যুক্তরাষ্ট্র সময়ক্ষেপণ করছে এবং নতুন করে হামলার ক্ষেত্র তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন ঘারিবাবাদি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইরান কিউবা নয় যে তাকে অবরোধের মুখে ফেলা যাবে, কিংবা ভেনেজুয়েলা নয় যে চাপের মুখে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব হবে। এখন পর্যন্ত আকাশপথে বা স্থলপথে যেকোনো ধরনের অবরোধের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলেও দাবি তার।
পরিস্থিতি মোকাবিলায় তেহরানের দৃঢ় সংকল্পের অংশ হিসেবে তিনি জানান, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এখন নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ এগিয়ে নিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান চরম উত্তেজনার মধ্যেই তার এই বক্তব্য ইরান সরকারের কঠোর সামরিক ও কূটনৈতিক দৃষ্টিভঙ্গিকে আবারও সামনে নিয়ে এল।
রিপোর্টার নাম: 























