ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে কর্মবিরতি পালন করে তারা সড়ক অবস্থান নিলে সফিপুর থেকে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় যাত্রী ও পরিবহন চালকরা।বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রমিকরা কর্মস্থল থেকে বেরিয়ে এসে মহাসড়কে অবস্থান নিয়েছেন। যান চলাচল স্বাভাবিক করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে কর্মবিরতি পালন করে তারা সড়ক অবস্থান নিলে সফিপুর থেকে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় যাত্রী ও পরিবহন চালকরা।
বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রমিকরা কর্মস্থল থেকে বেরিয়ে এসে মহাসড়কে অবস্থান নিয়েছেন। যান চলাচল স্বাভাবিক করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।