Hi

০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় হবে: স্পিকার হাফিজ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৪:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১৬ জন দেখেছে

বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৩০তম ইউ এস ট্রেড শো’র উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে। এই বাণিজ্যিক সম্পর্ক দেশের কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, দেশের অর্থনীতি এখন কেবল ভোগনির্ভর নয়, বরং বিনিয়োগমুখী হয়ে উঠছে। বাংলাদেশের বাণিজ্যিক স্বার্থ রক্ষায় সরকার অর্থনৈতিক কূটনীতি জোরদার করতে কাজ করছে, যা ভবিষ্যতে নতুন নতুন বাজার উন্মুক্ত করবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৩০তম ইউ এস ট্রেড শো’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, এই অর্থনীতি ভোগনির্ভরতার পরিবর্তে বিনিয়োগের ওপর ভিত্তি করে গড়ে উঠবে।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে ব্যবসার এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তোলা হয়েছে, যেখানে মার্কিন কোম্পানিগুলো নির্বিঘ্নে তাদের উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারবে। দুই দেশের এই বাণিজ্যিক অংশীদারিত্ব সামনের দিনগুলোতে আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন অনুষ্ঠানে গুরুত্বারোপ করেন যে, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা গেলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। পারস্পরিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে নতুন করে উন্মোচনের সুযোগ তৈরি করবে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশে স্বৈরাচার আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় হবে: স্পিকার হাফিজ

আপডেট : ০৪:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬